শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

রাশিয়ান ‘অলিটরা’ এপ্রিলেই করোনার টিকা নিয়েছেন!

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার করোনাভাইরাস প্রতিরোধী সম্ভাব্য টিকাটি বেশ কয়েকজন ব্যবসায়ী এবং রাজনৈতিক এলিট ব্যক্তির শরীরে সেই এপ্রিলে দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালুমিনিয়াম জায়ান্ট ইউনাইটেড কোং রুসালের প্রধান কর্মকর্তাসহ কয়েক জন ধনকুবের এবং প্রভাবশালী রাজনীতিবিদ টিকা নেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান গামেলিয়া রিসার্চ ইন্সটিটিউটের এই টিকার প্রথম ধাপের ট্রায়াল শেষ হয় চলতি সপ্তাহে। ট্রায়ালে সেনাবাহিনীর কয়েক জন সদস্যও অংশ নিয়েছিলেন। ওই ধাপের ডেটা প্রকাশ না করেই দ্বিতীয় ধাপে আরও বেশি মানুষকে নিয়ে ট্রায়াল শুরু করেছে সংস্থাটি।

রাশিয়ার জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের প্রধান আলেকজান্ডার গিন্সবুর্গ বলেছেন, ‘আমাদের ভ্যাকসিনটি শুধুমাত্র অ্যান্টিবডি তৈরি করছে না, পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য মানুষকে সুরক্ষিত রাখবে বলে আমরা প্রমাণ পেয়েছি।’

তিনি জানিয়েছেন, রাশিয়ায় টিকাদান কর্মসূচির জন্য প্রাথমিকভাবে ৭০ মিলিয়ন ডোজ তৈরি করা হবে।রাশিয়া আগে জানিয়েছিল, জুলাইয়ের ভেতরে হিউম্যান ট্রায়ালের সব ধাপ শেষ হবে।

কোনো প্রতিষেধক না থাকা কভিড-১৯ রোগের টিকা কিংবা ওষুধ বের করতে চীন, আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশ উঠেপড়ে লেগেছে। তিনটি দেশই বলছে, সেপ্টেম্বরের ভেতরে অন্তত যে কোনো কোম্পানির একটি ভ্যাকসিন পাওয়া যাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION