শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শুক্রবার খোলা থাকছে যেসব ব্যাংক

ভয়েস নিউজ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় পরিশোধের সুবিধার্থে আজ শুক্রবার (৫ জানুয়ারি) সারা দেশের তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা আছে।

নির্বাচন কমিশনের নির্দেশের পর শুক্রবার (৫ জানুয়ারি) ও শনিবার (৬ জানুয়ারি) তফসিলি ব্যাংক খোলা রাখতে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর ৩ জানুয়ারি ২০২৪ তারিখের স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৮. ২৩(অংশ-৭)-০৯ এর প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা/কর্তৃপক্ষ কর্তৃক ভোটকেন্দ্র ও ভোট গ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন এর সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংক এর সংশ্লিষ্ট শাখা আগামী ৫ ও ৬ জানুয়ারি ২০২৪ তারিখ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে।

তবে যে সকল কর্মকর্তা বা কর্মচারীকে ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব প্রদান করা হয়েছে তাদেরকে উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION