রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

ভোটকেন্দ্রে সমর্থককে চড় মারলেন সাকিব, সোস্যাল মিডিয়ায় ভাইরাল

ভয়েস নিউজ ডেস্ক:

ভোটকেন্দ্রে ভক্তদের ভিড়ের চাপ সামলাতে না পেলে একজনকে চড় মেরে বসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রোববার নির্বাচনের দিন সকালে ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শন করার সময় এমন ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোট দেন সাকিব। দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট নিজের ভোট প্রদান করেন তিনি। ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন মিডিয়ার সঙ্গেও। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হয়ে যান তিনি।

মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION