মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

প্রেস ব্রিফিংয়ে ম্যাথু মিলার:ড. ইউনূসের জন্য ব্যাহত হতে পারে বিদেশি বিনিয়োগ

ভয়েস নিউজ ডেস্ক:

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা আছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলার চার্জশিট দিয়েছে, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আমরা আন্তর্জাতিক মহলের সঙ্গে একমত। ড. ইউনূসকে হয়রানির জন্য শ্রম আইনের অপব্যবহার করা হয়ে থাকতে পারে। এতে বাংলাদেশে আইনের শাসন নিয়েও প্রশ্ন উঠতে পারে। ব্যাহত হতে পারে বিদেশি বিনিয়োগ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার ড. মুহাম্মদ ইউনূসের বিচার ও আপিল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, বিগত বছরের ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. মুহাম্মদ ইউনূসের বিচার পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কিন্তু তখন সে আহ্বানে সাড়া দিয়ে কেউ বাংলাদেশে আসেননি। বরং বিভিন্ন মহল থেকে একাধিক বিবৃতি দেয়া হয়।

এছাড়া ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ বরাবরই এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিভিন্ন সময় বিচারকাজ চলাকালে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করে আদালতের রায়ের বিষয়ে অনধিকার চর্চা করেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র।

বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এই নিয়ে দেশে বিদেশে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। শ্রম আইন লঙ্ঘনের মামলায় বর্তমানে ড. মুহাম্মদ ইউনূস জামিনে আছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION