শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে যাচ্ছেন কাজল

বিনোদন ডেস্ক:

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ক্যারিয়ারে তামিল, তেলেগু ও হিন্দি ভাষার অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে কখনো অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি তাকে। এবার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে যাচ্ছেন কাজল।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়ান্টিকো ওয়েব সিরিজ ভারতে রিমেক হবে। এতে অভিনয়ের জন্য কাজলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকোর প্রথম ও দ্বিতীয় সিরিজে অ্যালেক্স প্যারিস চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ কাজল।

কোয়ান্টিকোর দ্বিতীয় সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন প্রিয়াংকা। সেই দৃশ্যের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন প্রিয়াংকা। এতো কিছুর পরও কাজল এমন দৃশ্যে অভিনয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিনা তা সময়ের ব্যাপার মাত্র।

পরিচালক সিরিজটি হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালামসহ আরো কটি ভাষায় মুক্তির পরিকল্পনা করেছেন। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কোমালি’। তামিল ভাষার এ সিনেমা গত বছরের ১৫ আগস্ট মুক্তি পায়। বর্তমানে তেলেগু ভাষার দুটি, তামিল ভাষার তিনটি ও হিন্দি ভাষার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। কিন্তু করোনার তাণ্ডবে এখনো সব সিনেমার শুটিং বন্ধ রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION