বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

তুমুল সমালোচনা এমবাপ্পের, নেইমারের ‘লাইক’

খেলাধুলা ডেস্ক:

প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতে কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে শুরু হয় শোরগোল। প্রতি মৌসুম শেষে ফরাসি ফরোয়ার্ডের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন ওঠে। এবার আওয়াজটা একটু বেশি। প্রত্যেকবার এমবাপ্পের নানা শর্তে মেনে তাকে দলে রাখার চেষ্টা করা পিএসজি এবার আর ধরে রাখতে পারছে না ফ্রেঞ্চম্যানকে। মৌসুম শেষেই রিয়ালে পাড়ি জমাবেন এমবাপ্পে। এমন পরিস্থিতি পিএসজিরই অদূরদর্শিতার ফল বলছেন সবাই। এতে ‘একমত’ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও।

২০১৭ সাল থেকে এমবাপ্পেকে নিয়ে পিএসজি-রিয়াল মাদ্রিদের লড়াই চলছে। সেবার রিয়ালকে হারিয়ে মোনাকো থেকে ফরাসি তরুণকে ভেড়ায় পিএসজি। এরপর প্রত্যেক মৌসুমে এমবাপ্পেকে ভেড়ানোর চেষ্টা করেছে রিয়াল। ২০২২ সালে তো এমবাপ্পের সঙ্গে মৌখিক চুক্তিও সেরে ফেলেছিল লস ব্লাঙ্কোরা।
বিজ্ঞাপন
তবে পিএসজির মোটা অঙ্কের নতুন প্রস্তাবে মন পাল্টান কিলিয়ান। শর্তসাপেক্ষে থেকে যান প্যারিসে। শর্ত অনুযায়ী, খেলোয়াড় ক্রয়-বিক্রয়, এমনকি কোচ নির্বাচনেও হস্তক্ষেপের সুযোগ পান এমবাপ্পে। সম্প্রতি ব্রাজিলিয়ান ক্রীড়াভিত্তিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ড ‘জগোদা এসাইয়াদা’ এমবাপ্পেকে নিয়ে সমালোচনামূলক একটি পোস্ট করে। সেখানে লেখা হয়, ‘কোনো খেলোয়াড়ই দলের ঊর্ধ্বে হতে পারে না। পিএসজি এমন একটি ক্লাব, যারা সেরা খেলোয়াড় এবং সেরা দল তৈরিতে পারদর্শী। যখনই পিএসজি ভালো খেলা শুরু করলো, তখন একজন ফরাসির আচরণে দলের পরিস্থিতির অবনতি হওয়া শুরু হলো।’

পোস্টে লেখা হয়, ‘দলের বেশিরভাগ খেলোয়াড়ই স্প্যানিশ ভাষায় কথা বলায় এমবাপ্পে বিরক্ত হতে লাগলো এবং ক্লাব ছাড়ার হুমকি দিলো। নিজেদের দামি খেলোয়াড় এমবাপ্পের মন রক্ষার্থে পিএসজি খেলোয়াড় বিক্রি শুরু করলো। যাদের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক খারাপ, তাদেরকেই বিক্রি করছিল পিএসজি। তার পছন্দ মতো নতুন ফরাসি খেলোয়াড় ভেড়ানো শুরু করে ক্লাবটি।’
এরপর পোস্টে লেখা হয়, ‘সবকিছু যখন এমবাপ্পের মনমতো করা হলো, সে জানালো যে, মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়বে… এটাই পিএসজির শেষ পরিণতি।’

এই পোস্টে লাইক দিয়েছেন এমবাপ্পের সাবেক সতীর্থ নেইমার। গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, এমবাপ্পেকে নিয়ে করা এই সমালোচনায় পোস্টে লাইক দিয়ে নেইমার বুঝিয়েছেন যে, তিনি এ ব্যাপারে একমত। সায় দেয়ার কারণও তো আছে। ফরাসি ফরোয়ার্ডের ইচ্ছাতেই নাকি পিএসজি ছাড়তে হয়েছিল নেইমারকে। দীর্ঘ ৬ বছর এক ড্রেসিংরুমে কাটালেও এমবাপ্পের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়নি নেইমারের। মাঠে পেনাল্টি নেয়া নিয়েও একাধিকবার নেইমারের সঙ্গে দ্বন্দ্বে জড়ান এমবাপ্পে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION