শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না, করে নাই

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না, করে নাই। বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করে নাই। করলে নেতাকর্মীরা ঘরে বসে টিভি দেখে ঘুমাতো। আন্দোলন হত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, জনগণের মুক্তির জন্য অতীতে বিএনপি কর্মসূচি দিয়েছিল, আন্দোলন চলেছে, আন্দোলন অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী মৎসজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ড. আবদুল মঈন খান এসব কথা বলেন।

এ সময় গতকাল গণতন্ত্র মঞ্চের ওপর পুলিশি হামলার নিন্দা জানান।

ড. মঈন খান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নয়, তারাই (আওয়ামী লীগ) বৈঠক করেছে, আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু-অবাধ নির্বাচন ও দেশে মানবাধিকার দেখতে চায়।

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর না জানিয়ে এই নেতা বলেন, দেড় বছর ধরে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল ও কোটি জনগণকে নিয়ে আন্দোলন করেছে। বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করে নাই। বিদেশিদের ওপর নির্ভর করলে নেতাকর্মীরা ঘরে বসে টিভি দেখে ঘুমাতো। আন্দোলন হতো না।

বিএনপি দেশকে নিয়ে গর্ব করে। বিএনপি দেশকে নিয়ে রাজনীতি করে না বলেও মন্তব্য করেন মঈন খান।

এ সময় আবারও নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের আহ্বান জানান তিনি। বলেন, জনগণ প্রতি পাঁচ বছর পর পর গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে চায়। তাই সরকারকে মিথ্যা ক্ষমতার মোহ থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION