বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

সরকারকে একদিন নতি স্বীকার করতে হবে

ভয়েস নিউজ ডেস্ক:

ক্ষমতা দখলকারী সরকারকে একদিন জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তারা বাংলাদেশের মানুষ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। বাংলাদেশে এই সরকারকে এই কথা স্বীকার করতেই হবে যে তারা যদি একদিন বলে থাকে তারা সোনার বাংলা তৈরি করতে চান, তারা যদি বলে থাকে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাহলে তাদেরকে জনগণের ইচ্ছার কাছে আজ হোক কাল হোক নতি স্বীকার করতেই হবে।’

তিনি আরও বলেন, ‘তারা (সরকার) যদি মনে করে, বুলেটের জোরে, প্রশাসনের জোরে, বিচার বিভাগের জোরে, পুলিশ বাহিনীর জোরে বা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তারা জনগণের টুটি চেপে ধরে দেশের ক্ষমতায় চিরকালের জন্য আসীন হয়ে থাকবে, তাহলে তারা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন তাদের ভেঙে যাবে। আজকে একথা স্পষ্ট করে দিতে হবে যে, মানুষের ভালোবাসা না পাওয়া গেলে… সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে গায়ের জোরে, বন্দুকের জোরে, বুলেটের জোরে কিন্তু এই পথে তারা কোনো দিন ইতিহাসের পাতায় স্থান করতে পারবে না। যতদিন বাংলাদেশের মানুষ, ১৭ কোটি মানুষ তাদের সেই মৌলিক অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, গণতন্ত্রের অধিকার সেই অধিকার তারা প্রতিষ্ঠিত করবেই করবে।’

গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়াসহ দ্বাদশ সংসদের ‘একতরফা’ নির্বাচন অনুষ্ঠানে সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সমালোচনা করেন মঈন খান।

তিনি বলেন, ‘তিনি বলেন, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, এদেশের মানুষ আজ বুভুক্ষু। যে বাংলাদেশের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, আমরা তাদের কাছে কি জবাব দেব? যে সোনার বাংলার কথা আওয়ামী লীগ সরকার বলে থাকে, তারা কি করে? এই বাংলাদেশের জন্য কি লাখ লাখ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল?’

একাত্তরে মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানিদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকায় লক্ষ মানুষের সামনে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলনের জন্য আসম আবদুর রবকে ‘স্যালুট’ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে ৩ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। ১৯৭১ সালের এই দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি আসম আবদুর রব বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION