বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

সরকারের সকল ক্ষেত্রে প্রতিহিংসাপরায়ণতা ফুটে উঠেছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এই আদেশের প্রতিবাদ ও হাফিজের দ্রুত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মার্চ) বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  বিবৃতির কথা জানান। মির্জা ফখরুল সোমবার চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে গেছেন।

শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব বলেন— ‘মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি অত্যন্ত অসুস্থ। সদ্যই তিনি হাঁটুর অপারেশন শেষে দেশে ফিরেছেন। একটি সাজানো মামলায় ফরমায়েশি রায়ের মধ্য দিয়েই তাকে জামিন না দিয়েই কারাগারে নেওয়া হয়েছে।’

মির্জা ফখরুলের ভাষ্য, তার মতো একজন মুক্তিযোদ্ধা ও অসুস্থ মানুষের সঙ্গে সরকার যে আচরণ করেছে, তার মধ্য দিয়ে সরকারের সকল ক্ষেত্রে প্রতিহিংসাপরায়ণতা ফুটে উঠেছে।’

বিএনপি মহাসচিব অবিলম্বে মেজর অব হাফিজের মুক্তি দাবি করেন।

ভারতের দিল্লিতে দীর্ঘ আড়াই মাসের চিকিৎসা শেষে গত রবিবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। দিল্লির ফরটিস হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছিল বিএনপির এই নেতার।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION