বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

প্রতিরক্ষা চুক্তি:মালদ্বীপকে সামরিক সহায়তা দেবে চীন

মালদ্বীপ, ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সঙ্গে বিবাদের মধ্যে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে মালদ্বীপ। জানা গেছে, চুক্তি অধীনে মালদ্বীপকে সামরিক সহায়তা দেবে চীন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তুলতেই এই চুক্তি সই হয়েছে বলে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েই চীনপন্থি মহম্মদ মুইজ্জু সাফ জানিয়েছিলেন, মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে হবে ভারতকে। সেই মতোই কয়েকদিন আগে মালদ্বীপ থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যেই নতুন চুক্তি সই করলো মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার চীনের সামরিক বিভাগের এক কর্তার সঙ্গে বৈঠক করেন মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মহম্মদ ঘাসেন মামুন। সেই বৈঠকের পরেই দুই দেশের চুক্তি সই হয়েছে।

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে তুলতে এই চুক্তি। তবে সামরিক ক্ষেত্রে মালদ্বীপকে ঠিক কীভাবে সাহায্য করবে চীন, সেই নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

রাজধানী মালের উত্তরে গতকাল এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট মুইজ্জু জোর দিয়ে বলেন, মালদ্বীপের মাটিতে ১০ মের পর আর কোনো ভারতের সেনা থাকতে পারবে না। তার এ কথার পরিপ্রেক্ষিতে ওই সময়ের মধ্যেই দেশটি থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: এএফপি

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION