বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১ ঘণ্টা ফেসবুক বন্ধ থাকায় জাকারবার্গের কত ক্ষতি হলো?

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:

মেটা পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড ও মেসেঞ্জার গতকাল বুধবার প্রায় ১ ঘণ্টা অচল ছিল। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে হঠাৎ ডাউন হয় মেটার প্ল্যাটফর্মগুলো।

বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড ও মেসেঞ্জার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হঠাৎ লগ-আউট হয় যায়। এতে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যান এই ভেবে যে তাদের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

তবে সব আশঙ্কা দূর করে রাত সাড়ে ১০টার দিকে ফের সচল হয় ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড ও মেসেঞ্জার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিশ্বব্যাপী মেটার এসব মাধ্যম এক ঘণ্টা বন্ধ থাকায় মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে এর কারণে মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন।

বুধবার রাতে ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গিয়েছিল, রাত ৯টা থেকে ৯টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।

ব্যবহারকারীরা জানান, রাত ৯টার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন।

রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ফিরে আসার পর রাত ১১টা ১৯ মিনিটে এ ঘটনার ব্যাখা দেন মেটার প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন। এক্স-এ এক পোস্টে তিনি বলেন, ‘আজ একটি কারিগরি ইস্যু আমাদের পরিষেবাগুলোতে ব্যবহারকারীদের প্রবেশে সমস্যা সৃষ্টি করেছিল। আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি। যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন আমরা তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION