বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

পণ্য বজর্নকারীদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরেন:পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

ভারতের পণ্য বর্জনের ডাক দেয়া ব্যক্তিদের স্ত্রীরা ভারতের শাড়ি পরেন বলে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন। তিনি বলেন, আবার তারা নিজেরাই ইফতারে ভারতীয় পেঁয়াজের পেঁয়াজু খান।

রোববার চার দিনের সফরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের ঢাকায় আসা উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন মেজর হাফিজ। কয়েক দিন আগে ভারতে গিয়ে চিকিৎসা করে এসেছে তিনি। বিএনপির মূল উদ্দেশ্য হলো দেশের বাজারকে অস্থিতিশীল করা।

গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য অনেকে লাইন দিয়েছিল। হিসাব মেলেনি বলে নির্বাচনে আসেনি– পররাষ্ট্রমন্রত্রী এমন বক্তব্যে জয়নুল আবদীন ফারুক বলেছেন আইনগত ব্যবস্থা নেবেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জয়নুল আবদীন ফারুক নিজে ছাত্রলীগ করত। ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য বিএনপিতে গেছে। আইনগত ব্যবস্থা নিক। আমি বসে আছি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভুটানের রাজা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া রাজার সফরে দুদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হবে। ভুটানের রাজা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট, পদ্মা সেতু, আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করবেন।

মন্ত্রী বলেন, কুড়িগ্রামে ১৯০ একর জমি ভুটানি বিনিয়োগকারীদের দেয়ার কথা ভাবছে সরকার। ভুটানের রাজা কুড়িগ্রাম সফর করবেন। চার দিনের সফর শেষে কুড়িগ্রাম দিয়ে সড়কপথে বাংলাদেশ থেকে ভুটান যাবেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION