শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

প্রেমিকার রিয়ার বিরুদ্ধে প্রয়াত সুশান্তের বাবার মামলা

বিনোদন ডেস্ক:

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনে প্ররোচনা দিয়েছেন তার কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তী, এমনই অভিযোগ এনে রিয়ার নামে মামলা করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। বিহারের রাজীবনগর থানায় রিয়াকে ভারতীয় দণ্ডবিধির ছয়টি ধারায় অভিযুক্ত করে এফআইআর দায়ের করেছেন তিনি।

ভালোবাসার নাম করে সুশান্তের কাছ থেকে অর্থ আদায় করতেন রিয়া। এমনই অভিযোগ করা হয়েছে প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবীর বিরুদ্ধে। পাশাপাশি সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে রিয়ার বিরুদ্ধে। সুশান্তের কাছ থেকে কয়েক দফায় রিয়ার পরিবার অর্থ আদায় করেছে বলেও অভিযোগ। অভিযোগে রিয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যসহ আরও ৫ জনের নাম রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সুশান্তের বাবা কে কে সিংয়ের শারীরিক অবস্থা বর্তমানে ভাল নয়। সেই কারণে তিনি মুম্বাই গিয়ে লড়াই করতে পারবেন না। ফলে পাটনাতেই অভিযোগ দায়ের করেছেন। শিগগিরই বিহার পুলিশের চারজনের একটি তদন্ত দল রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই রওনা দেবে বলে জানা গেছে।

এদিকে সুশান্তের মৃত্যুর একমাস পর নিজের সামাজিক মাধ্যমে প্রথম স্ট্যাটাস শেয়ার করেন রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাতে সুশান্তের আত্মহত্যার ঘটনার তদন্তে সিবিআই তদন্তের অনুমতি দেন, সে বিষয়ে আবেদন জানান অভিনেত্রী। তবে এ নিয়ে সমালোচনার মুখেও পড়েন সুশান্তের বান্ধবী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION