মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রামুতে অটোরিকশা তল্লাশির পর দুই কেজি আইসসহ গ্রেপ্তার ১

ভয়েস প্রতিবেদক:

রামুতে অটোরিকশা তল্লাশি করে দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় রামুতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ছাইন মং থোয়াই মারমা (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে তল্লাশি চালিয়ে তাঁকে আটক ও মাদক জব্দ করা হয়। পরে এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার ছাইন মং থোয়াই মারমা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যপাড়ার মংছাইন মারমার ছেলে।

বিজিবি রামুর ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ছৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ছৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচার হয়ে আসার খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশা থামার নির্দেশ দেয়। পরে গাড়িটি তল্লাশির সময় এক যুবকের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। তখন তার দেহ তল্লাশি করলে যুবকটির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে দুই কেজি ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

আটক মং থোয়াই মারমার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION