মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

পেকুয়ায় গর্জন ও তেলসুর গাছসহ মিনিট্রাক জব্দ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় বিপুল পরিমাণ গর্জন ও তেলসুর গাছভর্তি একটি মিনিট্রাক জব্দ করেছে বনবিভাগ। রোববার (২১ এপ্রিল) ভোরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের নেতৃত্বে চকরিয়া-আরবশাহ সড়কের নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বনকর্মীরা অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।

জব্দ করা কাঠে ১৩টি গর্জন ও ৫টি তেলসুর গাছ রয়েছে। জব্দকৃত গাছ ও মিনিট্রাকটি রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, রাতের আঁধারে সংরক্ষিত বনের মূল্যবান গাছ কেটে পাচার করে উপকূলে আনা হচ্ছে, এমন খবর পেয়ে অভিযানে নামা হয়। এক পর্যায়ে মিনিট্রাক ভর্তি গর্জন ও তেলসুর গাছ জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বনবিভাগ সূত্র জানায়, কিছুদিন আগেও বারবাকিয়া রেঞ্জের বিভিন্ন মোকামে অভিযান চালিয়ে গর্জন, সেগুনসহ বিবিধ প্রজাতির গোল ও চিরাই করা প্রায় সাড়ে ৪ হাজার ঘনফুট কাঠ এবং প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ গাছ পরিবহন, বালু, পাহাড়ের মাটি কাটাসহ নানা অপরাধে স্কেভটরসহ অর্ধ শতাধিক যানবাহনও জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনার পর গাছ, বালু ও পাহাড়খেকো সিন্ডিকেট একীভূত হয়ে মধুখালীর সংরক্ষিত বনে জব্দ করা বালু বের করে দুই কোটি টাকা ভাগবাটোয়ারার প্রচেষ্টা চালাচ্ছে।

রেঞ্জা কর্মকতা হাবিবুল হক বলেন, কাজ করলে দুর্বৃত্তদের অবৈধ প্রচেষ্টায় বাধা হয়। ভাগবাটোয়ারায় বাধ সাধলে চক্ররা নানাভাবে অভিযোগ দেয়। এটি পুরোনো প্রক্রিয়া। এরা অনেক সময় উখিয়ার বন কর্মকর্তা সাজ্জাদের পরিণতি ঘটানো হবে বলেও নানাভাবে কানে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যতদিন দায়িত্ব থাকবে, ততদিন বন ও পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION