মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরে অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) এই ঘটনা ঘটেছে। ওইদিন ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত হন। একই দিন পৃথক হামলায় আহতদের নিতে গিয়ে নিহত হয়েছেন এক অ্যাম্বুলেন্স চালক। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোররাতে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি শহর তুলকারমের নুর শামস এলাকায় একটি ব্যাপক অভিযান শুরু করে। এই অভিযান শনিবার পর্যন্ত চলে। তখন সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি করে। এসময় এই প্রাণহানির ঘটনা ঘটে।

গোলাগুলির এই বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী তুলকাম ব্রিগেড।

অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ পশ্চিম তীর ভূখণ্ডে অব্যাহত সহিংসতাকে আরও উস্কে দিয়েছে। সেখানে সশস্ত্র গোষ্ঠীর ওপর নিয়মিত সেনা অভিযান, ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব এবং ফিলিস্তিনিদের রাস্তায়ইসরায়েলিদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযানে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার এবং শত শত ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই ছিল সশস্ত্র গোষ্ঠীর সদস্য।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION