মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ এক পাচারকারি আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ এক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নতুন রাস্তার উত্তর পাড়ায় এ অভিযান চালানো হয়।

আটক মাহবুব রহমান (৩৫) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গরপাড়ার মো. সৈয়দের ছেলে।

খন্দকার মুনিফ তকি বলেন, দুপুরে শাহপরীরদ্বীপ থেকে টেকনাফ স্টেশনগামী একটি ইজিবাইক নতুন রাস্তা উত্তর পাড়া পৌঁছালে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে গাড়ীতে থাকা এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে কোস্ট গার্ড সদস্যরা তাকে আটক করতে সক্ষম

এসময় গাড়ীটির পিছনে মাছ রাখার ড্রামে তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION