সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ঈদগাঁওতে যাত্রীবাহীবাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ভয়েস প্রতিবেদক, ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আটজন আহত হয়েছে।সোমবার বেলা ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ওসি শুভরজ্ঞন চাকমা।

তবে হতাহতদের নাম ও পরিচয় তিনি তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি। হতাহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী।

স্থানীয়দের বরাতে শুভরজ্ঞন চাকমা বলেন, সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজারমুখি শ্যামলী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
ওসি জানান, নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানান শুভরজ্ঞন চাকমা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION