সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রামু সেনানিবাসে ভলিবল প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

সাজন বড়ুয়া সাজু:

বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু সেনানিবাসে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ- জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ৩৩ পদাতিক ডিভিশন দল এবং রানার-আপ হয়েছে ২৪ পদাতিক ডিভিশন দল।

এছাড়াও প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য সার্জন রাজু আহমেদ শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় এবং লেন্স কর্পোরাল মোহাম্মদ সিফাত হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।

সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং রামু ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক উৎকর্ষ, খেলাধুলার মান উন্নয়ন, খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুতের উদ্দেশ্যে গত ২২ এপ্রিল হতে প্রতিযোগিতাটি শুরু হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION