সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ফেইক আইডিতে মানহানি, ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে শাস্তি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে মানহানির অভিযোগে ছাত্রলীগ নেতাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে শাস্তি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও হ্নীলা স্টেশনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতার নাম নাসির উদ্দিন। তিনি হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

স্থানীয়রা জানায়, মাস দেড়েক আগে এলাকার জমি সংক্রান্ত বিষয় নিয়ে নাসির একটি পক্ষের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করেন। সেখানে ওই ইউনিয়ন আরেক ছাত্রলীগ নেতা সাইফুল করিমের ভাই মাইনুল করিম বিপরীত মন্তব্য করে। এতে দুজনের তর্কাতর্কিতে অন্য একটি ফেইক আইডি থেকে মাইনুল করিমের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হয়। পরে তারা ফেইক আইডিটি নাসিরের আইডি বলে প্রমাণ পায়। এঘটনায় গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) নাসির উদ্দিন বোনের বিয়ের দাওয়াত পত্র বিলি করতে গেলে হ্নীলার পানখালী এলাকায় মাইনুল করিম ও তার এক সহযোগী নাসিরকে টেনে হিঁচড়ে নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ।মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নাসির উদ্দিনের বক্তব্য জানতে মোবাইল ফোনে কল দেয়া হলে রিসিভ করেননি। অভিযুক্ত মাইনুল করিমও কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, নাসির ছাত্রলীগের ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ফেসবুকে দলীয় পোস্ট দেয়। সে ইস্যুতে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন কাদেরের ছোট ভাই ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল করিমের ছোট ভাই মামুনুল করিম নাসিরকে টেনে হিঁচড়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছে বলে আমাকে জানায় নাসির উদ্দিন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নাসির টেকনাফ থানায় অভিযোগ করেছে বলে জানতে পারি। পুলিশ এসে তদন্ত করেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, ‘আমি বাইরে ছিলাম। এঘটনার বিষয়ে জানি না। খোঁজ নেয়া হচ্ছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION