সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শ্রমিকের অধিকার নিশ্চিত করেই বিশ্বের সাথে পণ্য ও সেবার মান বৃদ্ধি করতে:জেলা প্রশাসক

ভয়েস প্রতিবেদক:

শ্রমিক-মালিক গড়বো দেশ; স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে আজ বুধবার ( ১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী ও আলোচনা সভা। জেলা প্রশাসক চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করেই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিল্প, পণ্য ও সেবার মান বৃদ্ধি করতে হবে।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যা খুবই গুরুত্বপূর্ণ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মোফাখ্খারুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।

এ সময বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, আওয়ামীলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠনের নেকৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION