সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু 

ভয়েস প্রতিবদক:
পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  আজ বৃহস্পতিবার সকালের দিকে পেকুয়া উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে লবন মাঠে বজ্রপাতের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের পুত্র দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের পুত্র মোঃ আরফাত (১২)।

স্থানীয় সূত্র জানিয়েছেন, আজ ভোর রাত থেকে বৃষ্টি শুরু হলে ওই দুই শ্রমিক ভোরে লবণ তুলতে মাঠে ছুটে যায়। এ সময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। সকালে বৃষ্টি আর বজ্রপাতের এক পর্যায়ে লবন মাঠে এই দুই শ্রমিকের  মৃত্যু হয়

স্থানীয়রা দুই জনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের  মৃত্যু ঘোষনা করে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, সকালে  রাজাখালী ও মগনামা এলাকা দুই লবন শ্রমিকের নিথর দেহ হাসপাতালে নিয়ে আসে। তবে  হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতের আঘাতে তারা মৃত্যু হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION