মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গত ছয়মাস ধরে দখলদার ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এতে হাজার হাজার মানুষ মারা গেছে। তবুও তাদের হামলা বন্ধ হচ্ছে না। এদিকে গাজা উপত্যকায় বোমা বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) সকালে গাজা সিটির জেইতুন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিলেন। এই সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ ও অস্ত্র পাওয়ার দাবি করেছিল দখলদার ইসরায়েল।

গাজা সিটির জেইতুনে যুদ্ধের শুরু থেকেই হামলা চালায় ইসরায়েলি সেনারা। এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবিও করে তারা। তবে যখনই ইসরায়েলি সেনারা সরে গেছে তখনই আবার সেখানে ফিরে এসেছেন হামাসের যোদ্ধারা। এ কারণে জেইতুনে ইসরায়েলিদের বারবার ফিরে আসতে হয়েছে। অন্যদিকে শুক্রবার (১০ মে) চারজনের মৃত্যুর মাধ্যমে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলিদের সেনাদের মৃতের সংখ্যা ২৭১ জনে পৌঁছেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION