সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো: ইলিয়াস (৪৫) নামের এক হেড মাঝিকে নিজ শেড থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার ( ১৩ মে) ভোর ৪টার দিকে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।নিহত রোহিঙ্গা মো. ইলিয়াস (৪৩) উখিয়ার ক্যাম্প-৪, সি/৩ ব্লকের আবুল কাশেমের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-৩ ব্লকে অবস্থিত ভিকটিমের নিজ শেডের অজ্ঞাতনামা ১০-১৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ইলিয়াসকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। পরে তার শেড সংলগ্ন হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে তাকে গুলি করে হত্যা করা হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন ওসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION