রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

উখিয়া ও টেকনাফে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।  এসময় গ্রেপ্তার করা হয়েছে নারী সহ ৫জন অস্ত্র কারবারিকে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার মো: ছৈয়দের ছেলে মোস্তাক আহম্মদ (৩৭), তার স্ত্রী লতিফা আক্তার (৩৪), মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮), মাদারবনিয়া এলাকার মৃত নুর নবীর ছেলে আবুল কাশেম প্রকাশ মনিয়া (৩৮), মহেশখালী নতুনবাজার শুক্করিয়াপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩৮)।

আজ বিকাল ৩টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম।

মো: মাহফুজুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের মাদারবনিয়া ও টেকনাফের শামলাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১টি জি থ্রী রাইফেল, ২টি ওয়ান শুটারগান এলজি, ২৪টি  গুলির খোসা, ৯২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকৃত মোস্তাক ও রবিউলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ ৬টির ওয়ারেন্ট ভুক্ত মামলা রয়েছে। তাদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION