শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডাউং শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার শহরটিতে অবস্থিত সেনাবাহিনীর কৌশলগত সামরিক কমান্ড সেন্টার দখলের দাবি করেছিল গোষ্ঠীটি। মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

আরাকান আর্মি বলেছে, কমান্ড সেন্টার দখলের পর শহরটিতে থাকা সেনাবাহিনীর শক্ত ঘাঁটিগুলোও দখল করা হয়েছে।

ইরাবতীর খবরে বলা হয়েছে, বুথিডাউং শহরের বাইরে লড়াই চলমান রয়েছে। পিছু হটতে থাকা সেনাদের তাড়া করছে আরাকান আর্মির যোদ্ধারা।জান্তা সেনাদের পালিয়ে যাওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে আরাকান আর্মি।

চলতি সপ্তাহে বিদ্রোহী গোষ্ঠীটি চারটি পদাতিক বাহিনীর ব্যাটালিয়ন সদর দফতর ও দুটি সীমান্ত ঘাঁটি দখল করার দাবি করেছে।

২ মে আরাকান আর্মি সেনাবাহিনীর একটি অপারেশনস কমান্ড দখল করেছে। এ সময় তারা এক ডেপুটি কমান্ডারসহ শতাধিক সেনাকে আটক করেছিল। ৩ মে তারা আরেকটি ব্যাটালিয়ন সদর দফতর দখল করেছিল। ৬ মে শহরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু ধ্বংস করে জান্তা সেনারা।

এর আগে মার্চ ও এপ্রিলে বুথিডাউংয়ে পদাতিক বাহিনীর তিনটি ব্যাটালিয়ন সদর দফতর দখল করেছিল।থান্ডওয়ে শহরে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি সংঘর্ষ চলছে।

গত বছর নভেম্বরে সেনাবাহিনীর হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১৮০টি সেনা ঘাঁটি, বেশ কয়েকটি কমান্ড সেন্টার এবং রাখাইনের ১৭টির মধ্যে সাতটি রাজ্য দখল করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION