রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জেলায় ঈদুল আজহা পালিত

ভয়েস প্রতিবেদক:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভিন্ন পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মসজিদে আয়োজন করা হয়েছে একাধিক জামাতের। মসজিদের অভ্যন্তরে ১ ঘন্টা পর পর অনুষ্ঠিত প্রতি জামাতে ইমামতি করেন পৃথক পৃথক ইমাম ।
সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান জামে মসজিদে ঈদের প্রথম এবং প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত জামাতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল,জেলা প্রশাসক মো: কামাল হোসেন,জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফাসহ মুসল্লীরা ঈদের নামাজ আদায় করে।
পরে দেশবাসীর নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

একই স্থানে ২য় জামাত সকাল ৯ টায়,বদর মোকাম জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় এবং বায়তুশ শরফ মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮ টায় এবং ২য় জামাত ৯ টায় অনুষ্ঠিত হয় ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION