শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

গাজায় আগ্রাসন: ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

ভয়েস নিউজ ডেস্ক:

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার নিয়ে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে চলা টানাপোড়েনের প্রেক্ষিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রাষ্ট্রদূত প্রত্যাহারের এ সিদ্ধান্তে আসেন। খবর আল-জাজিরার।

বুধবার প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে। সেখানে তিনি জাতিসংঘে ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেবেন। ব্রাজিলের এ পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা গাজায় সাত মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বড় একজন সমালোচক। এ বছরের শুরুতে ইসরায়েলি হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন তিনি। তার এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলোকাস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। এ ছাড়া ইসরায়েলে লুলাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, সাত মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION