শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

তীব্র প্রতিক্রিয়ার পর,১২ জুন চালু হচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার বিশেষ ট্রেন

ভয়েস নিউজ ডেস্ক:

ইঞ্জিন ও জনবলসংকটের অজুহাতে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম–কক্সবাজার রুটের বিশেষ ট্রেন সার্ভিস ১২ জুন থেকে ফের চালু হতে যাচ্ছে। শুক্রবার (৩১ মে) রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী কক্সাবজার–চট্টগ্রাম রুটের বিশেষ ট্রেনটি আবার চালুর ঘোষণা দেন।
Google news

রেলওয়ে সূত্র জানায়, গত ঈদুল ফিতরের আগে চট্টগ্রাম–কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু হয়। যেটি ৩০ মে বন্ধের পূর্ব সিদ্ধান্ত ছিল। যাত্রী চাহিদা থাকলেও ইঞ্জিন ও জনবলসংকটের কারণে বিশেষ ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটের জনপ্রিয় বিশেষ ট্রেনটি বন্ধ করে দেওয়ায় প্রতিবাদের ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ উঠে, বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে বিশেষ এই ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।

তীব্র প্রতিক্রিয়ার পর শুক্রবার রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ১২ জুন থেকে বিশেষ ট্রেনটি ফের চালুর সিদ্ধান্তের কথা জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION