শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

রামুতে বিজিবি-চোরাকারবারিদের মধ্যে গোলাগুলি, নিহত ১

ভয়েস প্রতিবেদক:

রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও মাদক চোরাচালান চক্রের সদস্যদের সাথে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় নেজাম উদ্দিন নামের এক চোরাচালান চক্রের সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবি সদস্যদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আরও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সোমবার (৩ জুন) ভোরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেজাম উদ্দিন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের আবুল বশরের ছেলে।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী টহলদলের ওপর চোরাকারবারিরা গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। ঘটনাস্থল থেকে বেশ কিছু পরিমাণ ইয়াবা ও বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল বলেন, বিজিবির সাথে চিহ্নিত চোরাকারবারি গোলাগুলি হয়েছে। এ ঘটনায় নেজাম উদ্দিন নামের এক চোরাকারবারি নিহত হয়েছে। নিহতের মরদেহ তার দলের সদস্যরা নিয়ে গেছে।

কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানিয়েছেন, সোমবার সকালে নেজামের গুলিবিদ্ধ মরদেহ বাড়িতে আনা হয়। খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত নেজাম উদ্দিনের পিতা আবুল বশর জানান, বৃহস্পতিবার দুপুরে তার ছেলে নেজাম উদ্দিন রামুর গর্জনিয়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। রোববার রাত ১২টার দিকে মোবাইল ফোনে ছেলের সঙ্গে তার আলাপ হয়েছে। সকালে নেজাম উদ্দিনের বাড়ি ফেরার কথা ছিল। তবে সোমবার সকালে ঘুম থেকে জাগার পর খবর পান গর্জনিয়ায় বিজিবির গুলিতে নেজাম নিহত হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION