শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

‘ঈদে করোনায় আমাদের নতুন উপলব্ধির সুযোগ করে দিয়েছে’

বিনোদন ডেস্ক:

ভক্ত-অনুরাগীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে জানান, মহামারী পরিস্থিতি আমাদের নতুন কিছু উপলব্ধির সুযোগ করে দিয়েছে।

নিজের ফেইসবুক পেজে জয়া বলেন, “মহামারীর বেদনাদায়ক সময়ে ঈদুল আজহা এসেছে। এটা আমাদের ত্যাগের প্রকৃত মূল্য অনুভব এবং হৃদয় থেকে কিছু দেওয়াকে উপলব্ধির সুযোগ করে দিয়েছে। ভালোবাসা হলো ত্যাগ, অন্যের জন্য আত্মদান। ঈদ মোবারক।”

করোনার কারণে প্রায় চার মাস অভিনয় থেকে বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি কলকাতার সংগীতকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর একটি ছবিতে যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ছবির নাম ‘অসতো মা সদগময়’। ইন্দ্রদীপের ভাবনাতেই করোনা পরিস্থিতি ফ্রেমে তুলে ধরবেন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে দুই তারকা ‘রবিবার’ নামের একটি ছবি করেন।ইন্দ্রদীপ জানান, ‘অসতো মা সদগময়’র চিত্রনাট্য তার নিজস্ব হলেও বিন্যাসের ভার বর্তেছে পদ্মনাভ দাশগুপ্তের ওপর। ছবিতে মোট পাঁচটি চরিত্র।

মানবজীবন কীভাবে করোনা আবহের কঠিন সময়ের সঙ্গে যুঝে চলেছে, সেই গল্পই ইন্দ্রদীপের হাত ধরে ফুটে উঠবে পর্দায়। জয়া-প্রসেনজিৎ দুই চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়। তবে পাঁচ নম্বর চরিত্রের সন্ধান চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION