শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

সুশান্তের প্রেমিকা রিয়াকে খুঁজে পাচ্ছে না পুলিশ

বিনোদন ডেস্ক:

এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। তাকে খুঁজে পেতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে বিহার পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেলে বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে সাংবাদিকদের বলেন, এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা এখনও রিয়া চক্রবর্তীকে খুঁজে পাইনি। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজারের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সুশান্ত আত্মহত্যা করেছে নাকি তা ‘হত্যা’, এ বিষয়ে সিবিআই তদন্তের বিরোধিতা করে তিনি বলেন, সত্য উদঘাটনের ক্ষমতা বিহার পুলিশের রয়েছে। আমাদের তরফে চেষ্টা চালানো হচ্ছে।

গত তিন দিনে সুশান্ত ইস্যুতে তার সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডে, বন্ধু মহেশ শেট্টি, দিদি নিতু সিংহ, পরিচারক ও চিকিৎসকসহ মোট ছয়জনের বয়ান রেকর্ড করেছে বিহার পুলিশ। শনিবার পরিচালক রুমি জাফরির জবানবন্দি নেওয়া হয়। রিয়া ও সুশান্তকে নিয়ে তার ছবি পরিচালনা করার কথা ছিল।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, শনিবার সকালে বিহার পুলিশের একটি দল সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টের জন্য মুম্বাইয়ের কুপার হাসপাতালে যায়, কিন্তু তারা রিপোর্ট দিতে অনাগ্রহ জানায়।

মুম্বাই পুলিশের বিরুদ্ধে বিহার পুলিশকে অসহযোগিতার অভিযোগের বিষয়ে গুপ্তেশ্বর পাণ্ডে বলেন, তারা আমাদের যথেষ্ট সাহায্য করছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION