শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

ঈদগড়ে ডাম্পারের ধাক্কায় মোটরবাইক আরোহী নিহত

ভয়েস প্রতিবেদক, ঈদগড়:

ঈদগড়ে মাটিকাটার ডাম্পার (মিনিট্রাক) ধাক্কায় ইছামং মারমা (৫৫) নামের এক মোটরবাইক আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন। নিহত ইছামং মামলা ওই এলাকার আতিমং মারমার ছেলে। আজ সকাল ৯টার দিকে ঈদগড়-কাগজিখোলা সড়কের বড়ই বাগান নামক স্থানে মালবাহী ড্যাম্পার গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। সকলে মোটরসাইকেলের যাত্রী ছিলেন।

এ সময় খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে, প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে আসে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাইশারী ইউনিয়নের তওম্মাপাড়া এলাকার আতিমং মারমার ছেলে ইছামং মারমা (৫৫) মৃত্যু বরন করেন। অপর দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন। স্থানীয়দের বরাতে তিনি জানান, ড্যাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION