রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির সমাবেশ

ভয়েস নিউজ ডেস্ক:

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশ শুরু হয়।

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রায় ৮ মাস পর ডাকা এ কর্মসূচিতে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন।

বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল, বর্ণিল টুপি, প্ল্যাকার্ড ও পোস্টারসহ সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।

সমাবেশে আসা বিএনপি নেতারা বলছেন, ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। আন্দোলনের মধ্য দিয়েই দলের শীর্ষ নেত্রীর মুক্তির দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তারা।

দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীরা চাইছেন সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা।

সারা দেশের তৃণমূল ও কেন্দ্রীয় কমিটিগুলো পুর্নগঠন হওয়ার পর দল সাংগঠিনকভাবে শক্তিশালী হয়েছে। এমনটা জানিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, জামায়াতসহ জোটের সব শরিক নিয়ে শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবেন দলের হাইকমান্ড।

সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION