বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

পেকুয়ায় পুকুরে মাছ ধরতে নেমে কিশোরের মৃত্যু

পুকুরে ডুবি মৃত্যু,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় পুকুরে মাছ ধরতে নেমে মিফতাহুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সদর ইউনিয়নের পশ্চিম নন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিফতাহুল ওই এলাকার সাবেক সেনা সার্জেন্ট লিয়াকত আলীর ছেলে।

জানা গেছে, মিফতাহুল ইসলাম দুপুরে বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরতে নামে। কিন্তু পরিবারের সদস্যরা তার জাল দেখতে পেলেও তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় স্বজনরা। পরে তাকে উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে পশ্চিম নন্দির পাড়ার মিফতাহুল ইসলাম পুকুরে মাছ ধরতে নেমে ডুবে মারা যায়। বিকেলে সাড়ে ৫টায় পশ্চিম নন্দীর পাড়ায় মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION