বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

রাতে বাসায় আসেনি, সকালে পাওয়া গেল সড়কের পাশে যুবকের লাশ

লাশ উদ্ধার, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের হোয়াইক্যংয়ে মিজানুর রহমান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানা গেছে।

শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের স্কুল সড়কের পশ্চিমে রেঞ্জ অফিস সংলগ্ন এলাকা থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী চেকপোস্ট এলাকার মো. ইউছুপের ছেলে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, মিজানুর রহমান রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর আসে মিজানের লাশ হোয়াইক্যং বাজারের পশ্চিম পাশে ফরেস্ট অফিসের সামনে পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত সিরাজী জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION