বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

রামুতে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার পুলিশের

ভয়েস প্রতিবেদক:

রামুতে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) সকালে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাদেমর পাড়া নামক এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক মামুন (৩০) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত মোহাম্মদ নবীর বড় ছেলে।

রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম জানিয়েছেন, সকালে হাত-পা বাঁধা মৃতদেহটি স্থানীয় লোকজন দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। দুপুরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরো জানান, অন্য কোথাও হয়তো এ যুবককে হত্যার পর ঘটনা ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে হত্যাকারীরা মৃতদেহটি এখানে রেখে গেছে।

ঝিংলজা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রশিদ জানিয়েছেন, নিহত মামুন একটি ইলেকট্রিক পণ্য বিক্রয় প্রতিষ্ঠানে চাকরি করতো। পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতো। মামুনের সাথে স্থানীয় কারও বিরোধ ছিলো না। ২ বছর পূর্বে তার বাবা মারা যান।

তিনি আরও জানান, কয়েকমাস পূর্বে রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি মেয়ের সাথে মামুনের বিয়ের কাবিননামা সম্পন্ন হয়েছিলো। সম্প্রতি দ্বন্দ্বের কারণে সেটি ভেঙ্গে যায়। তবে কেন তাকে হত্যা করা হলো এ নিয়ে পরিবারের সদস্যরা এখনো নিশ্চিত হতে পারছেন না বলে জানান তিনি।

রামু থানার ওসি (তদন্ত) ইমন কান্তি চৌধুরী মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধারের পর মৃতদেহের পরিচয় মিলেছে। নিহত যুবক মামুনের হাত-পা বাধাঁ ছিলো। নাক ও দুই কান রক্তাক্ত ছিলো। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। হত্যার সঠিক কারণ উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION