বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া গণতান্ত্রিক সংগ্রামের দলিল হবে জুলাই জাদুঘর: প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু মেরিন ড্রাইভে দুই দফায় পাহাড়ধস ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ঈদগাঁওতে চিংড়িঘের থেকে ভাসমান অবস্থায় শ্রমিকের লাশ উদ্ধার 

লাশ উদ্ধার, ফাইল ছবি

ঈদগাঁও প্রতিনিধি

ঈদগাঁওয়ে চিংড়ি ঘের থেকে রফিক (৫০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাঁন ঘোনা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রফিক (৫০) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফাক্রিকাটা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বর মৃত ছৈয়দ নূরের গরুর খামারে ৮ বছর যাবৎ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ছৈয়দ নূর মেম্বরের ছেলে রাশেদ বলেন, প্রতিদিনকার মতো দুপুরের খাবার খেতে শনিবার বাড়িতে যাননি রফিক। এরপর অনেক রাত হলেও গরুর খামারে লাইট জ্বালানো না হলে তারা খোঁজ নিতে আসেন। তখন খামার সংলগ্ন চিংড়ি ঘেরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION