বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প-মাস্ক সাক্ষাৎকার বিলম্বে সাইবার হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত সাক্ষাৎকারটি সাইবার হামলার জেরে বিলম্ব হয়েছিল। সোমবার (১২ আগস্ট) নির্ধারিত সময়ের আধা ঘণ্টার বেশি সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাক্ষাৎকারটি সরাসরি প্রচার শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সাক্ষাৎকার বিলম্বের কারণ হিসেবে এক্সে দেওয়া পোস্টে ইলন মাস্ক জানান, ‘এক্স প্ল্যাটফর্মে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এটা ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে।’

সাক্ষাৎকার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ছিল বেশ। ইলন মাস্ক লিখেছেন, ‘একসঙ্গে যাতে ৮০ লাখ মানুষ এ সাক্ষাৎকার শুনতে পারেন, সে অনুযায়ী আমরা আমাদের ব্যবস্থাপনা পরীক্ষা-নিরীক্ষা করেছি।’

পরে অবশ্য সাক্ষাৎকারটি শুরু হয় এবং সেখানে কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার ইচ্ছার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ‘শিক্ষাকে অঙ্গরাজ্যগুলোতে ফিরিয়ে দিতে কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করতে চাই আমি।’

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিশ্বজুড়ে তাদের সমবয়সি শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে।’ শিক্ষা বিভাগকে বিলুপ্ত করা হলে অনেক সুবিধা পাওয়া যাবে উল্লেখ করে তিনি দাবি করেন, এতে শিক্ষা খাতে খরচ অর্ধেক কমে যাবে।

সাক্ষাৎকারে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও আক্রমণ করেন ট্রাম্প। এছাড়া রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন চালানোয় প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাও করেন ট্রাম্প।

সাক্ষাৎকারে মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা নিয়েও কথা বলেন ও প্রতিষ্ঠানটির প্রযুক্তির প্রশংসা করেন ট্রাম্প। এর আগে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার উৎসাহিত করতে বাইডেনের নেওয়া নীতি আটকে দেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি।

২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটাল হিলে সমর্থকরা হামলা চালালে ট্রাম্পের এক্স (টুইটার) অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। অবশ্য ইলন মাস্ক প্রতিষ্ঠানটি কিনে নেওয়া এবং নাম বদলে ফেলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ট্রাম্প ওই অ্যাকাউন্ট ব্যবহার করেননি। গতকাল থেকে ওই অ্যাকাউন্ট থেকে নির্বাচনি প্রচারণার বিজ্ঞাপন দিতে শুরু করেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION