রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ ক্যাপটেন শান্তর

খেলাধুলা ডেস্ক:

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। দারুণ এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

১০ উইকেটে ম্যাচ জিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সঞ্চালকের অনুমতি নিয়ে শান্ত বাংলায় বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি।’

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জিতলেও টেস্ট ক্রিকেটে জয় ছিল না বাংলাদেশের। ২০০১ সাল থেকে চলতি সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩টি টেস্ট খেলেছে। কিন্তু একটিতেও জিততে পারেনি তারা। ২০০৩ সালে মুলতানে জয়ের সম্ভাবনা তৈরি হলেও সেই ম্যাচটি বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নেন ইনজামাম উল হক। ২১ বছর পর সেই হারের বদলা নিলেন সাকিব-মুশফিকরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION