শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

নতুন বাড়ি কিনেছেন কাইলি জেনার

বিনোদন ডেস্ক (২৫ এপ্রিল):

নতুন বাড়ি কিনেছেন কাইলি জেনার। ৩ কোটি ৬৫ লাখ ডলারের বাড়িটি লস অ্যাঞ্জেলসের হলম্বি হিলসে অবস্থিত।পিপল ডটকম জানান, ২২ বছরের এই মডেল ও রিয়্যালিটি শো তারকা অনেকটা ডিসকাউন্টও পেয়েছেন। ৩ এপ্রিল ৪ কোটি সাড়ে ৫৯ লাখ ডলারে বাড়িটির দাম তালিকাভুক্ত হয়। তবে ২০১৯ সালের আগস্টে তৈরি হওয়া ব্র্যান্ড নিউ বাড়িটির প্রাথমিক দর ছিল সাড়ে ৫ কোটি ডলার।এই বাড়িতে রয়েছে ৭টি বেডরুম ও ১৪টি বাথরুম। কাইলির বিলাসবহুল গাড়ি রাখার জন্য রয়েছে বড়সড় পার্কিং স্পেস, এখানে রাখা যাবে ২০টি কার।

বছর দুয়েক আগে বাড়ি বিক্রি করেন কাইলি। হিডেন হিলসের বাড়িটির দাম ছিল ৬৭ লাখ ডলার।একই বছর তখনকার সঙ্গী ট্রাভিস স্কটের সঙ্গে মিলে ১ কোটি ৩৫ লাখ ডলারে একটি ম্যানশন কেনেন। অবশ্য তাদের ছাড়াছাড়ির পর সম্পত্তির ভাগাভাগি কীভাবে হয়েছে জানা যায়নি।

ফোর্বস ম্যাগাজিন সূত্রে জানা যায়, কিম কার্দাশিয়ানের সৎবোন কাইলি জেনারের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারেরও বেশি। গত বছরের মার্চে তাকে বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারের খেতাব দেওয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION