বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খান ইউনিস ও দেইর আল বালাহ শহরে অভিযান ‘সমাপ্ত’ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস ও দেইর আল বালাহ শহরে সামরিক অভিযান ‘সমাপ্ত’ করেছে ইসরায়েল। শুক্রবার অভিযান শেষ করার ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। গতকাল ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত নয়জনের মরদেহ উদ্ধার করে।

ইসরায়েলি বাহিনীর দাবি, মাসব্যাপী অভিযানে আড়াইশোর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আর বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো। খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় গত ১০ মাস ধরে চলমান যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৮ হাজারের বেশি মানুষ। তবে এর মধ্যে কতজন বেসামরিক মানুষ আর কতজন যোদ্ধা তা এখনো জানা যায়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION