শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

ইমরানের স্ত্রীর কটাক্ষ, আমরা তো দিল্লী চাই

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের নতুন মানচিত্র নিয়ে তীব্র কটাক্ষ করলেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী। গত মঙ্গলবার নতুন একটি রাজনৈতিক মানচিত্র আনুষ্ঠানিকভাবে ইমরান খান প্রকাশ করে। তাতে জম্মু-কাশ্মীর, লাদাখের পাশাপাশি গুজরাটের জুনাগঢ়কেও পাকিস্তানের নতুন রাজনৈতিক ম্যাপে অন্তর্ভুক্ত করা হয়।

টেলিভিশন সঞ্চালিকা রেহম খান বিদ্রূপের সুরে বলেছেন, আরে পাকিস্তান কেবল কাশ্মীরেই থেমে গেল কেন! … আমি তো এর সঙ্গে দিল্লিও চেয়েছিলাম। ইমরান খান দাবি করেন, পাকিস্তানের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নতুন ম্যাপে। তা মাথায় রেখেই এই কটাক্ষ করেছেন রেহম।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয়েছিল সাংবাদিক রেহম খানের। কিন্তু, বছর না ঘুরতেই বিচ্ছেদের ঘণ্টা বাজে। ওই বছরের ৩০ অক্টোবর রেহমের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন স্বয়ং ইমরান খান।

বিচ্ছেদের কারণ হিসেবে রেহম পরে জানান, মানুষ হিসেবে ইমরান আর তিনি দু’জন সম্পূর্ণ ভিন্ন মেরুর। তিনি কথা বলতে ভালোবাসেন, গল্প করতে ভালোবাসেন আর ইমরান সম্পূর্ণ উল্টো।

বিছানায় ইমরান খানের সঙ্গে একান্ত মুহূর্তেও কোনো সিনেমা নিয়ে কথা বলা যেত না, পর্দার রং নিয়েও কথা বলা যেত না। শুধু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা যেত। ইমরানের পরিবার সবসময় চেয়েছে, তিনি শুধু রান্না আর ঘর-সংসার নিয়েই থাকুন। বাইরে গিয়ে তার কাজ করাও পছন্দ ছিল না খান পরিবারের। পেশওয়ারের পথশিশুদের নিয়ে কাজ করাও তাদের পছন্দ ছিল না।

গত মঙ্গলবার বিতর্কিত মানচিত্রের আনুষ্ঠানিক প্রকাশ করে ইমরান খান বলেন, আমরা পাকিস্তানের নতুন ম্যাপ বিশ্বের সামনে এনেছি। পাকিস্তানের মন্ত্রীসভা ছাড়াও বিরোধী দল এমনকি কাশ্মীরি নেতৃত্বেরও এতে সমর্থন রয়েছে। নতুন মানচিত্র পাকিস্তানের মানুষের আশা ও বিশ্বাসকে সমর্থন করে।

নতুন এই মানচিত্রকে পাকিস্তানের সরকারি মানচিত্র হিসেবে উল্লেখ করে ইমরান খান বলেন, কাশ্মীর ও পাকিস্তানের মানুষের অসম্পূর্ণ ইচ্ছা সম্পূর্ণ করবে এই মানচিত্র। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ভারত গত বছরের ৫ আগস্ট যে অবৈধ পদক্ষেপ নিয়েছে, পাকিস্তানের নতুন মানচিত্র তা বাতিল করে দেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION