রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক

সাবেক প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানাল ইরান

ভয়েস নিউজ ডেস্ক:

ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চলতি বছরের ১৯ মে হেলিকপ্টার বিধ্বস্তে মারা যান। তার হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে নানান গুজব ছড়ালেও রোববার ভয়াবহ সেই দুর্ঘটনার চূড়ান্ত কারণ জানিয়েছে ইরান।

খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। তারা আরও জানায়, দুর্ঘটনাস্থলে হঠাৎ করে ঘন ও প্রচুর কুয়াশার কারণে হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার দিন আজারবাইজান থেকে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছিলেন ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি। ফেরার পথে ইরানের আজারবাইজান প্রদেশে এটি বিধ্বস্ত হয়েছিল। মর্মান্তিক সেই দুর্ঘটনায় রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানসহ বাকি আরোহীরাও প্রাণ হারান।

গত মে-মাসেই ইরানের সেনাবাহিনী জানিয়েছিল দুর্ঘটনার সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই। অপরদিকে আগস্টে বার্তাসংস্থা ফার্স জানিয়েছিল, দুর্ঘটনার প্রধান কারণ ছিল ঘন কুয়াশা এবং অতিরিক্ত দুইজন আরোহী। বার্তাসংস্থাটি বলেছিল, হেলিকপ্টারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হচ্ছিল। আর এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছিল নিরাপত্তা প্রটোকলকে।

তবে ফার্স নিউজের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল দেশটির সেনাবাহিনী। তারা বলেছিল প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারে নিরাপত্তা প্রটোকল ভাঙা হয়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION