বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে মূল্যস্ফীতি কমেছে

ভয়েস নিউজ ডেস্ক:

গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জুলাই মাসের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ১ দশমিক ১৭ শতাংশ। একই সঙ্গে কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। তবে বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে, গত জুলাই মাসে যেটি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ।টা

চলতি বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসের তুলনায় আগস্টে কমেছে ২ দশমিক ৭৪ শতাংশ। আগস্টে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ। জুলাই মাসে যেটি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।

এদিকে জুলাই মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৮ শতাংশ থাকলেও আগস্ট মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ৪৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ১০ দশমিক ৪৫ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি ১ দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ০১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ২৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২০ শতাংশ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION