সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সেরা অভিনেতা নানি, অভিনেত্রী কীর্তি

বিনোদন ডেস্ক :

সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (এসআইআইএমএ) সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন নানি ও কীর্তি সুরেশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে হাজির হয়ে এ পুরস্কার গ্রহণ করেন তেলেগু সিনেমার এই দুই তারকা।

শ্রীকান্ত ওডেলা নির্মিত আলোচিত সিনেমা ‘দসরা’। ৬৫ কোটি রুপি বাজেটের এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন নানি ও কীর্তি সুরেশ। গত বছরের ৩০ মার্চ মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে আয় করে ১১৭ কোটি রুপি। আর এ সিনেমার জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস পেয়েছেন নানি-কীর্তি।

তা ছাড়াও তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরা অভিনেতার (সমালোচক) পুরস্কার পেয়েছেন আনন্দ দেবরকোন্ডা, সেরা অভিনেত্রী (সমালোচক) ম্রুণাল ঠাকুর, সেরা পার্শ্ব-অভিনেতা দীক্ষিত শেঠি, সেরা পরিচালক সাই রাজেশ প্রমুখ। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেরা অভিনেতা রক্ষিত শেঠি, সেরা অভিনেত্রী চৈত্র আচার, সেরা পরিচালক হেমন্ত রাও প্রমুখ।

তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। ২০১২ সালে দুবাইয়ে এ পুরস্কার প্রদানের প্রথম আসর বসে। এরপর থেকে নিয়মিত এ পুরস্কার প্রদান করে আসছে আয়োজকরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION