সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

শুটিং না করলেও নিজেকে সবসময় তৈরি রাখি

বিনোদন ডেস্ক:

সবশেষ ‘পরাণ’ সিনেমার মাধ্যমে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। রায়হান রাফী পরিচালিত এ ছবিটি সে বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হয়। এরপর একই পরিচালকের ‘দামাল’ সিনেমার মাধ্যমেও প্রশংসিত হন তিনি। পরবর্তীতে একাধিক নতুন সিনেমায় কাজ করার কথা হয় তার। সেগুলো এরইমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা। তবে গত দুই মাসে দেশের সার্বিক পরিস্থিতির কারণে সিনেমার সব কাজই পিছিয়ে যায়। যার ফলে মিমও শুটিং থেকে দূরে ছিলেন।

তবে সিনেমার শুটিং থেকে দূরে থাকলেও নিজেকে সবসময় প্রস্তুত রাখেন বলে জানালেন এই গ্ল্যামারাস নায়িকা। গতকাল দুপুরে মিমের সঙ্গে যখন কথা হয় তখনও জিম করছিলেন তিনি। নিজেকে প্রস্তুত করা প্রসঙ্গে এ নায়িকা বলেন, সার্বিক পরিস্থিতির কারণে তো গত দুই মাসে কাজ হয়নি কোনো। আমার যে কয়েকটি সিনেমা শুরুর কথা, তার শুটিং বেশির ভাগই ঢাকার বাইরে হবে। সুতরাং, এখনই হয়তো কাজ শুরু করা সম্ভব নয়। হয়তো পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বর নাগাদ শুটিং শুরু হতে পারে। তবে সম্প্রতি কিছু ব্র্যান্ডের কাজ করেছি। মিম কথা প্রসঙ্গে বলেন, শুটিং না করলেও নিজেকে সবসময় তৈরি রাখি আমি। যেন যেকোনো সময় শুটিং শুরু করতে পারি।

যেমন- এখনো জিম করছি। পাশাপাশি অভিনয় কিংবা ফিটনেসের জন্য যা যা প্রস্তুতি দরকার সেগুলো করতে থাকি। এটা অনেক আগে থেকেই করি। এদিকে মিমের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এরমধ্যে ওয়াহিদ তারেক পরিচালিত সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’র কাজ শেষ করেছেন তিনি। পাশাপাশি সুমন ধর পরিচালিত ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমার কাজ শুরু করবেন তিনি। ১৯৯৫ সালের ২৩শে আগস্ট দিনাজপুরের ইয়াসমিন নামে এক তরুণী ধর্ষণ, হত্যা ও সেই সময়ের আন্দোলন নিয়ে তৈরি হবে এ সিনেমা। এতে ইয়াসমিন চরিত্রে অভিনয় করবেন মিম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION