শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সংস্কারের জন্য বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

ভয়েস নিউজ ডেস্ক:
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া নানা সংস্কার কাজের পাশে থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এর অংশ হিসেবে অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারে সাড়ে ৩ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এ সমর্থনের ঘোষণা দেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

জানা গেছে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ আজ বুধবার নিউ ইয়র্ক স্থানীয় সময় দুপুরে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কার উদ্যোগের সমর্থন জানিয়ে বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার আশ্বাস দেন। বৈঠকে অধ্যাপক ইউনূস তার নেওয়ার ব্যাপক সংস্কার কার্যক্রমের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান।

বৈঠকে ইউনূস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার শুরু করেছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান এবং বিশ্বব্যাংককে তার ঋণদান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন।

ভয়েস/আআা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION