রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

করণের কথাতেই ঐশ্বরিয়াকে বিয়ে করতে রাজি হয়েছিলেন অভিষেক!

বিনোদন ডেস্ক:
বেশ কিছু দিন ধরে অভিষেক- ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে বি-টাউনে। এর মধ্যেই ‘কফি উইথ করণ’ শোয়ের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে এমনটা বলা হয়েছে, ঐশ্বরিয়াকে বিয়ে করার জন্য নাকি অভিষেককে পরামর্শ দিয়েছিলেন করণ।

ঐশ্বরিয়াকে বিয়ে করার কিছুটা কৃতিত্ব তারও। অভিষেককে ‘কফি উইথ করণ’-র এপিসোডে মনে করিয়ে দিয়েছিলেন করণ। সঙ্গে সঙ্গে অভিষেক বলেছিলেন, “করণই আমার মাথায় ঢুকিয়েছিল, আমার ঐশ্বরিয়াকে বিয়ে করা উচিত। ও আমাকে বলতে থাকত, ‘ঐশ্বরিয়া অসাধারণ। তোমাদের দু’জনকে একসঙ্গে খুব সুন্দর মানাবে।’ করণকে ধন্যবাদ এই সহায়তার জন্য।”

২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েছিলেন অভিষেক। তার পরে বছরই অর্থাৎ ২০০৭-এর ২০ এপ্রিল ধূমধাম করে বিয়ে সারেন তারকা জুটি। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার কোলে আসে প্রথম সন্তান— আরাধ্যা বচ্চন। কিন্তু, সেই সুখের সংসারে নাকি চিড় ধরেছে!

মারা গেছেন হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’মারা গেছেন হ্যারি পটারের ‘প্রফেসর ম্যাকগোনাগল’
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে দু’জন একসঙ্গে প্রবেশ না করা এই জল্পনায় নতুন করে ইন্ধন জোগায়। এমনকি, বেশ কয়েক বার জনসমক্ষে আঙুলে বিয়ের আংটি ছাড়াই প্রকাশ্যে এসেছেন তারা। তবে, কিছু দিন আগে দুবাইয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে সময় কাটিয়েছেন অভিষেক। তার পর থেকেই অনুরাগীদের আশা, ঐশ্বরিয়া ও অভিষেক সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন।

শোনা যাচ্ছে, জলসা-র কাছেই আরও একটি নতুন বাড়ি কিনছেন অভিষেক। এই বাড়িতে স্ত্রী ও কন্যাকে নিয়ে তিনি নতুন করে সংসার পাতবেন, এই আশায় দম্পতির অনুরাগীরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION