রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

ছেলের জন্মদিনে কেক কাটলেন শাকিব, যা বললেন অপু

বিনোদন ডেস্ক:
তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই পুত্রের জন্মদিনে কেক কাটেন শাকিব খান।

দীর্ঘ দুই মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত বৃহস্পতিবার ঢাকায় এসেছেন শাকিব খান। শুক্রবার বিকালে ফেসবুকে জয়ের ছবি পোস্ট করে শাকিব খান লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা আব্রাম। মনে রেখ, তোমার যেকোনো প্রয়োজনে সবসময় তোমার পাশে আছি। ভালোবাসি বাবা।’

পরের দিন বাবা-ছেলেকে একসঙ্গে যায়। সেই নতুন লুকে জয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেন শাকিব। তারপর কেক কাটেন তারা। এসব দৃশ্য অপু বিশ্বাসের কল্যাণে প্রকাশ্যে আসে। কারণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রাজধানীর গুলশানে শাকিবের বাসায় জয়ের জন্মদিনের কেক কাটার আয়োজন করেন শাকিব। সেখানেই বাবা-ছেলের এসব মুহূর্ত ক্যামেরাবন্দি করেন অপু। সেই সঙ্গে ছবি শেয়ার করে অপু লেখেন, ‘যখন বাবা এবং ছেলে একসাথে হয়, কেক আরো মিষ্টি লাগে।’

এর আগে জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানায় শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে শেহজাদ খান বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION